গার্ডিয়ানের প্রতিবেদন

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

০৭ মার্চ ২০২৬, ০৬:৪১ PM
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও রাডার ব্যবস্থা সম্পর্কে ইরানকে তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া-এমন অভিযোগ এনেছে ওয়াশিংটন। দুই মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে গার্ডিয়ান। 

সংবেদনশীল বিষয় হওয়ায় প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অভিযোগ উঠলেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনো রাশিয়া ইরানকে ওই তথ্য কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে, এমন কোনো প্রমাণ পায়নি । 

কর্মকর্তাদের মতে, এটি প্রথম ইঙ্গিত যে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তাতে মস্কো জড়িত হওয়ার চেষ্টা করছে।

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। রাশিয়া সেই অল্প কয়েকটি দেশের একটি, যারা তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে যেমন হিজবুল্লাহ, হামাস ও হুথিদের সমর্থন দেওয়ার কারণে বহু বছর ধরে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতার মুখে রয়েছে ইরান।

অবশ্য হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুর তথ্য রাশিয়া ইরানকে দিচ্ছে এমন প্রতিবেদনকে ‘নাকচ’ করে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘ইরানে চলমান সামরিক অভিযানের ক্ষেত্রে এতে( রাশিয়ার সম্পৃক্ততা) স্পষ্টতই কোনো পার্থক্য তৈরি করছে না, কারণ আমরা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ শুক্রবার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ইরানকে সহায়তা করছে— এমন প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্র “সবকিছু নজরদারিতে রাখছে” এবং তা সামরিক পরিকল্পনায় বিবেচনায় নেওয়া হচ্ছে। হেগসেথ বলেন, ‘মার্কিন জনগণ নিশ্চিত থাকতে পারে তাদের কমান্ডার ইন চিফ ভালোভাবেই জানেন কে কার সঙ্গে কথা বলছে।’ 

তিনি আরও বলেন, ‘যে কোনো কিছু যা হওয়া উচিত নয়— তা প্রকাশ্যে হোক বা গোপন যোগাযোগের মাধ্যমে— তার মোকাবিলা করা হচ্ছে এবং শক্তভাবে করা হচ্ছে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9