হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

০৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়েছে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া, হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ এবং এলাকাটি অনিরাপদ— এমন একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার পর ওই ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রতিবেদনে শনিবার সকালে নিয়ম ভঙ্গকারী ওই ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

ট্যাঙ্কার জাহাজ বিষয়ক ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার, যা মাল্টার পতাকাবাহী জাহাজ হিসেবে নিবন্ধিত।

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মুলক ‘অপারেশন ইপিক ফিউরি’ শুরুর পর গত ২৮ তারিখ থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১০টি তেলবাহী জাহাজে হামলা করেছে ইরান।

সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬