পরাক্রমশালী এক দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান

০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ PM
হরমুজ় প্রণালী

হরমুজ় প্রণালী © সংগৃহীত

হরমুজ প্রণালী ‘কেউ পার করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হবে’- ইরানের তরফে সোমবার এই ঘোষণা আসার পর থেকেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের এই রুটটি কার্যত স্থবির হয়ে পড়েছে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সে দেশের জাতীয় টেলিভিশন চ্যানেলে এই সতর্কবার্তা জারি করেন।

তিনি বলেছিলেন, ‘ওদের এই অঞ্চলে আসা উচিত নয়। ওরা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে’। সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালী মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবহন করা হয়।

এদিকে হরমুজ় প্রণালী দিয়ে কেবল চিনের পণ্য বোঝাই জাহাজ চলাচলের ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে ইরান। ইরান জানিয়েছে, অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যেকোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি করা ‘গ্রহণযোগ্য নয়’। অবিলম্বে সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে হবে। সূত্র : এনডিটিভি, এএফপি, সিনহুয়া

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9