ইরানের হামলায় ২ হাজারের বেশি ইসরায়েলি আহত

০৮ মার্চ ২০২৬, ০২:৫৫ PM
ইসরায়েলের আকাশে ধোঁয়ার কুন্ডলি

ইসরায়েলের আকাশে ধোঁয়ার কুন্ডলি © সংগৃহীত

ইসরায়েলে ইরানের পাল্টা হামলার মুখে অন্তত ১,৯২৯ জন ইসরায়েলিকে হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (৮ মার্চ) মন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৪২ জনের অবস্থা স্থিতিশীল এবং ৭০ জন সামান্য আহত হয়েছেন।

তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালে আসা ব্যক্তিদের একটি উল্লেখযোগ্য অংশ মূলত সুরক্ষিত নিরাপদ আশ্রয়ে (বোম্ব শেল্টার) নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি শাসনক্ষমতার পালাবদলের দাবিতে ইরানে যৌথভাবে আগ্রাসন মুলক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যেখানে এখন পর্যন্ত ইরানের মারা গেছেন ১৫ শতাধিকের বেশি ইরানি। দেশটির মিনাব শহরে একটি বালিকা স্কুলে করা হামলায় একদিনে মারা গেছেন অন্তত ১৬০ জন শিশূু। 

এদিকে ইরানের তেল সংশ্লিষ্ট স্থাপনায় চালানো হামলায় দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে যে, তেল শোধনাগার ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ভয়াবহ বিস্ফোরণের ফলে পরবর্তী বৃষ্টিপাত বিষাক্ত হয়ে উঠতে পারে। সংস্থাটির মতে, এ ধরনের বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক ক্ষত সৃষ্টি হওয়া এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬