ইরানের হামলা: প্রতিবেশী এক দেশের মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নিহত

০৮ মার্চ ২০২৬, ০২:৪০ PM
ফাইল

ফাইল © সংগৃহীত

দায়িত্ব পালনকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের

তবে কী পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা ঘটছে। ওই প্রেক্ষাপটে কুয়েতও আকাশপথে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে।

এর আগে প্রকাশিত খবরে নিহতদের ফায়ার সার্ভিস কর্মকর্তা বলা হয়েছিল। পরে সংশোধন করে জানানো হয়, তারা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬