ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ ঐকমত্য

০৮ মার্চ ২০২৬, ০১:৫৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০১:৫৫ PM
ইরান

ইরান © সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন নিয়ে সংখ্যাগরিষ্ঠ পর্যায়ে প্রায় ঐকমত্যে পৌঁছানো গেছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ ধর্মীয় নেতা।

রবিবার (৮ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাগেরি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত প্রায় নির্ধারিত হয়েছে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও কিছু বাধা বা জটিলতা রয়েছে, যেগুলো সমাধান করা প্রয়োজন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বপ্রাপ্ত পরিষদের সদস্যদের মধ্যে একটি ছোটখাটো মতভেদ দেখা দিয়েছে। মতভেদের বিষয়টি হলো চূড়ান্ত সিদ্ধান্ত কি অবশ্যই সরাসরি বৈঠকের মাধ্যমে নেওয়া হবে, নাকি সেই আনুষ্ঠানিকতা ছাড়াই সিদ্ধান্ত ঘোষণা করা যেতে পারে।

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করার ক্ষমতা রাখে। ৩৭ বছর ধরে ইরান শাসন করা খামেনি গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হন।

এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন প্রধান হিসেবে তার বাবার উত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শীর্ষ ধর্মীয় পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ খামেনির উত্তরসূরি নির্বাচন করবে। পর্ষদ সদস্য আহমদ খাতামি বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা ‘যত দ্রুত সম্ভব’ ভোটাভুটি করতে চান।

শীর্ষ পদের অন্য দাবিদারদের মধ্যে রয়েছেন দেশ পরিচালনাকারী অন্তর্বর্তীকালীন কাউন্সিলের তিন সদস্যের একজন আলিরেজা আরাফি, কট্টরপন্থী মহসিন আরাকি এবং এমনকি ১৯৭৯ সালের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খামেনির নাতি হাসান খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি নির্বাচিত হলে তা হবে একটি বংশানুক্রমিক ক্ষমতার হস্তান্তর। অথচ ২০২৪ সালে তার বাবা খামেনি নিজে এই ধারণার বিরোধিতা করেছিলেন। শাহ শাসিত কয়েক শতাব্দীর রাজবংশের পতনের মাধ্যমেই ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর পূর্ব ইরানের পবিত্র মাশহাদ শহরে জন্ম নেওয়া মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতার ছয় সন্তানের একজন। গত শনিবার তেহরানে যুদ্ধের শুরুর দিকের এক মার্কিন-ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬