কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, সৌদিতেও আক্রমণ

০৮ মার্চ ২০২৬, ০৭:২৭ AM
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর করে এবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে প্রতিবেশী দেশ সৌদি আরবেও একের পর এক ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে চালানো এই হামলায় বিমানবন্দরের কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের আকাশসীমায় গত কয়েক ঘণ্টায় ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সময় রবিবার ভোর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। শেষ এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

এর মাত্র এক ঘণ্টা আগে এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছিল, তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা আরও আটটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অর্থাৎ গত কয়েক ঘণ্টায় সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অন্তত ১৫টি ড্রোন রুখে দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর জ্বালানি ও কৌশলগত স্থাপনাগুলোকে অকেজো করে দেওয়ার সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে। ইরান ও তার আঞ্চলিক মিত্রদের এই সিরিজ ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।

অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬
এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএ…
  • ০২ অক্টোবর ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬