কথা ছিল দেশে ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করবেন, ফিরছেন নিথর দেহে

২৬ নভেম্বর ২০২৫, ১২:১১ PM
 নিহত প্রবাসী

নিহত প্রবাসী © সংগৃহীত

ব্রেইন স্ট্রোকে কাসেম নামে এক কুয়েত প্রবাসী মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ছত্তরয়া গ্রামে। গত রবিবার (২৩ নভেম্বর) কুয়েতের জাহারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুয়েত মীরসরাই সমিতির সভাপতি মোহাম্মাদ কামাল হোসেন জানান, মারা যাওয়া প্রবাসী একটি বাড়ির দেখাশোনার কাজ করতেন। ডিসেম্বরে দেশে যাবেন, পরিবারের সঙ্গে ঈদ করবেন সেই আশায় কুয়েত এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে আবার কুয়েতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু কে জানত তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন না ফেরার দেশে।

তিনি জানান, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম জানাজা শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬