ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ

১৯ মার্চ ২০২৬, ১০:২৪ PM
ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ

ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছাড়া ঝরনা থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় জানা না গেলেও সঙ্গের ব্যাগ দেখে পুলিশের অনুমান তিনি পর্যটক। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার একটি কূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার টুপি কাটা কুম এলাকার একটি কূপে ডুবন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় নিহত পর্যটকের লাশ উদ্ধার করে আনে।

মিরসরাই থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল ফারুক বলেন, উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনা এলাকায় কূপের পানিতে একজনের লাশ ডুবে আছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে আকাশি ও সাদা রঙের জার্সি ও চেক ট্রাউজার ছিল। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সঙ্গে একটি ব্যাকপ্যাক পাওয়া গেছে। ধারণা করছি, ঝরনায় ঘুরতে এসে পিচ্ছিল পাথুরে রাস্তায় পড়ে কূপে ডুবে তার মৃত্যু হয়েছে।

এখনো নিহত পর্যটকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬