এবার মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

০৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:৪৫ AM
নিহত দুই শিক্ষার্থী

নিহত দুই শিক্ষার্থী © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম ঝরনা দেখতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিউটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৯ জুলাই) বিকেলে মেলখুম গিরিপথ থেকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আহত শিক্ষার্থীরা হলেন মো. মিরাজ, রায়হান ও সায়েম।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুই তরুণ। সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বুধবার বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মব ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ঢাবির ‘আওয়ামীপন্থী’ ৭১ শিক্ষকের বিবৃতি

আহত সায়েম বলেন, ‘প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যায়। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারা রাত সেখানে থেকে তাদের খোঁজাখুঁজি করেছিলাম।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: নেই আয়োজন, নেই কথার ঘনঘটা— নীরবে প্রকাশ পাচ্ছে এসএসসির ফল

এর আগে গত মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী— কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। ওই দিন দুপুরে সাবাবের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকেন বাকি দুজন। আজ সকালে সৈকতের সমিতিপাড়া এলাকা থেকে আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950