ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ

১৯ মার্চ ২০২৬, ১০:১৩ PM
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ

ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ © সংগৃহীত

অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরেছে খাইরুজ্জামালের (৪২) মরদেহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলের দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তি‌নি ওই গ্রা‌মের মৃত আব্দুল্লার ছে‌লে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে খাইরুজ্জামাল জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প‌রে বৃহস্প‌তিবার রা‌তে নিজ গ্রাম কালুডাঙায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইদ ইব‌নে সিদ্দীক ব‌লেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শে‌ষে খাইরুজ্জামা‌লের মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। রা‌তে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে ব‌লেও নি‌শ্চিত ক‌রেন ও‌সি।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬