ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল

১৯ মার্চ ২০২৬, ১০:১৯ PM
ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল © পুরোনো ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি গ্রামের অর্ধশত পরিবার আগামীকাল পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করবে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে দীর্ঘদিন ধরে এ প্রথা অনুসরণ করে আসছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের সভাপতি রিপন হাওলাদার। তিনি জানান, ২০১১ সাল থেকে গ্রামের প্রায় ৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছে। শুরুতে নানা বাধার সম্মুখীন হলেও বর্তমানে এ বিষয়ে আর কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি আরও জানান, আগামীকাল সকাল ৮টায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্বপুরুষদের অনুসরণে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুযায়ী রোজা ও ঈদ পালন করেন। প্রতিবছরের মত এবারও শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করবেন।

ঈদের নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখার সংবাদ অনুযায়ী রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। স্থানীয়দের মতে, বহুদিনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9