দুদিন ধরে নর্দমায় পড়েছিল যুক্তরাজ্যের অভিনেতার মরদেহ

১৯ মার্চ ২০২৬, ১০:৩০ PM
জর্ডান রাইট

জর্ডান রাইট © সংগৃহীত

যুক্তরাজ্যের ৩৩ বছর বয়সী অভিনেতা জর্ডান রাইটের মরদেহ উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ঘটে এ ঘটনা। দুদিন ধরে এ অভিনেতার মরদেহ নর্দমায় পড়েছিল বলে ধারণা পুলিশের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে একটি নর্দমায় তার নিথর দেহ দেখতে পান এক শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে সেটি জর্ডান রাইটের বলে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে মৃত্যুর আগে তাকে এলোমেলোভাবে দৌড়াতে দেখা গেছে। তবে তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তিনি যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানেও তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক তথ্য পায়নি পুলিশ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি একাই চেক-ইন করেছিলেন এবং নির্ধারিত সময়েও চেক-আউট করেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহ উদ্ধারের অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জর্ডান রাইট যুক্তরাজ্যের এসেক্সের বাসিন্দা ছিলেন। ‘এক্স অন দ্য বিচ’ ও ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স (টিওডব্লিউআইই)’-এ অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে টেলিভিশন অঙ্গন ছেড়ে দমকলকর্মী হিসেবে কর্মজীবনে ফিরে যান।

‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬