অভিনেতা সোহেল খান আর নেই

২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ AM
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোহেল খানের পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল খানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জয় জানান, তারা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। এদিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর কর্মস্থল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে জটিলতা, মাউশির সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষকদের বদলি

জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’

কিউআর কোড কীভাবে কাজ করে, কেন বাড়ছে জনপ্রিয়তা—ব্যবহারে যে স…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে ভর্তির…
  • ২৪ নভেম্বর ২০২৬
অভিনেতা সোহেল খান আর নেই
  • ২৪ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ.লীগ সম্পৃক্ততার অভিযোগে বিএল কলেজের শিক্ষক থেকে ভ…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে টানা দিনের বৃষ্টিতে আমন ও খেসারি ডালের ক্ষতি, লোক…
  • ২৪ নভেম্বর ২০২৬
‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে …
  • ২৪ নভেম্বর ২০২৬