নাফাখুম ঝরনায় পা পিছলে নিখোঁজ রুয়েট ছাত্র, দুদিন পর মরদেহ উদ্ধার

১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৯ PM
মো. ইকবাল হোসেন

মো. ইকবাল হোসেন © ফাইল ছবি

বান্দরবানের থানচিতে নাফাখুম ঝরনায় ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজের দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। চট্টগ্রাম থেকে যাওয়া ডুবুরি দল আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল প্রশাসন ঘোষিত ভ্রমণ নিষিদ্ধ এলাকায় কোনো প্রকার নিবন্ধন ও স্থানীয় গাইড ছাড়া নাফাখুম ঝরনা এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন ইকবাল। পরে গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকালে ৫ জন পর্যটক থানচি থানা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ের উদ্ধার অভিযান চালিয়ে আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে ইকবালের মরদেহ পাওয়া গেছে।

থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশিদুর রহমান মৃদা বলেন, আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে নাফাখুম জলপ্রপাতে পানির নিচ থেকে ইকবালের লাশ উদ্ধার করা হয়েছে। নদীপথে মরদেহ নিয়ে আশা হচ্ছে।

ইকবালের বন্ধু নাফিস আল ইমরান বলেন, ইকবালের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। আগামীকাল সকাল ৯টায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। চাঁদপুরের ইকবালের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে।

মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬