নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২২ নভেম্বর ২০২৫, ০৬:২৯ PM
চাঁদা না পেয়ে সৌদিপ্রবাসী আবু জাকেরের বাড়িতে চাঙচুর করা হয় ঘর

চাঁদা না পেয়ে সৌদিপ্রবাসী আবু জাকেরের বাড়িতে চাঙচুর করা হয় ঘর © টিডিসি

নোয়াখালী সদর উপজেলায় চাঁদা চেয়ে না পেয়ে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা নারী ও শিশুদের মারধর করে আলমারি থেকে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের মোবারক আলী মুন্সীবাড়ির সৌদিপ্রবাসী আবু জাকেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সৌদিআরব প্রবাসী আবু জাকেরের ছেলে আবু নাসের এর কাছ থেকে বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় কয়েকজন বখাটে। পরে তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে ইয়াবা কিংবা গাঁজার ডিলার বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে। একপর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে বহিরাগত শতাধিক ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং অতর্কিতভাবে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় তারা।

স্থানীয়রা জানান, রাতে এলাকায় ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পরে সৌদিপ্রবাসী আবু জাকেরের তিনটি ঘর ভাঙচুর করা হয়।  যারা এ ধরনের হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত তারা এ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। একসময় এরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করত। এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করছে। তবে তারা কোনো দলের নয়। তাদের পরিচয় তারা সন্ত্রাস। এদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হবে। এসময় স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে।

ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর…
  • ১১ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950