ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে যুবক নিখোঁজ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ PM
আল রাফিয়াত ওরফে রিফাত

আল রাফিয়াত ওরফে রিফাত © টিডিসি সম্পাদিত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গংগানন্দপুর গ্রামের বাসিন্দা আল রাফিয়াত ওরফে রিফাত (৩২) সাভার থেকে মাগুরা যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে মাগুরার পথে সাভারের বাসা থেকে বের হন তিনি ।  

পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে আল রাফিয়াত সাভার থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি আল রাফিয়াত (রিফাত)-এর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। যোগাযোগ : ০১৭১৮-৩৮৩৮৪০। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬