‎লাখাইয়ে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
মানছুরা আক্তার

মানছুরা আক্তার © সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের এক দিন পর মানছুরা আক্তার (১০) নামের এক শিশুর মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় কাপড় পেঁচানো অবস্থায় পাওয়ায় মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে; ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। 

‎‎হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের এক দিন পর মানছুরা আক্তার (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার সকাল আটটার দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। ‎এরপর সে আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে আশপাশের ধানক্ষেত, ঝোপঝাড় ও পুকুরপাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে মাইকিং করে নিখোঁজ শিশুর খবর এলাকাবাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়।
‎
‎শনিবার ভোরে স্থানীয় কৃষক আব্দুর রহমান নিজের সরিষা ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মানছুরা আক্তারের বলে শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির গলায় কাপড় পেঁচানো ছিল।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপপরিদর্শক ময়নাল হোসেন খান সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
‎
‎এ ঘটনায় লাখাই উপজেলাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দাবি করেছেন, এত কম বয়সী শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। তারা আশা করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬