সিমাগো র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯ম। গত বছরে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম।

র‌্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। ২০২৪ সালে রাবির অবস্থান ছিল ৮ম, ২০২৩,২০২২ ও ২০২১ সালে তালিকাতেই স্থান পায়নি। অর্থাৎ গত ৩ বছর ধরে এই র‌্যাঙ্কিংয়ে ক্রমাগতভাবে রাবির অবস্থান উন্নতি হয়েছে।

উদ্ভাবন, গবেষণা এবং সামাজিক প্রভাব— এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন— এ তিনটি সূচকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৫ম, ২২তম ও ৩৪তম। আর এ তিনটি বিষয় মিলে রাবির সার্বিক অবস্থান দেশে ৯ম। তবে, গতবছর গবেষণায় কুবির অবস্থান ছিলো ২৩তম। এর মানে দাঁড়াচ্ছে, গবেষণা সূচকে গতবছর থেকে কুবি এ বছর এগিয়েছে।

সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950