দেশসেরা ১০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ PM
ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ১০ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-২০২৬ সালের প্রথম সংস্করণের (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশসেরা তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো: ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেশীয় র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি তৃতীয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি চতুর্থ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সপ্তম অবস্থানে রয়েছে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি ১৬৩৫তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৭২৭তম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৮৮৮তম স্থানে অবস্থান করছে।

র‍্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়টির  বৈশ্বিক অবস্থান ১ হাজার ২৮২তম এবং এশিয়ার মধ্যে ৩৯৩তম। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০১তম। 

এছাড়া তালিকায় থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দেশীয় র‍্যাঙ্কিং ৫, বিশ্ব র‍্যাঙ্কিং ১৮০০), ঢাকা বিশ্ববিদ্যালয় (দেশীয় র‍্যাঙ্কিং ৬, বিশ্ব র‍্যাঙ্কিং ১৮৮২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (দেশীয় র‍্যাঙ্কিং ৮, বিশ্ব র‍্যাঙ্কিং ২০৫৪), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (দেশীয় র‍্যাঙ্কিং ৯, বিশ্ব র‍্যাঙ্কিং ২৪০৬) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (দেশীয় র‍্যাঙ্কিং ১০, বিশ্ব র‍্যাঙ্কিং ২৪০৭)।

প্রসঙ্গত, এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে এটি প্রকাশ করা হয়।  

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9