ইজিবাইকের চাকা খুলে চালকের মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ PM
ইজিবাইকের চাকা খুলে চালকের মৃত্যু

ইজিবাইকের চাকা খুলে চালকের মৃত্যু © টিডিসি ফটো

পাবনার সাঁথিয়ায় ইজিবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে ইজিবাইকে করে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যাচ্ছিলেন লিয়াকত। পথিমধ্যে চকনন্দনপুর পৌঁছালে সামনের চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক লিয়াকতের মাথায় চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার গাড়িতে থাকা দু’জন যাত্রী আহত হলে তাদেরকে সে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দূর্ঘনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
  • ২১ অক্টোবর ২০২৬
ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬