আসামিকে না পেয়ে পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ PM
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক আসামিকে না পেয়ে তার স্ত্রী, ভাই-ভাবীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার ও ভিত্তিহীন বলে দাবি করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, রুবেল বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজপত্র দেখান। এরপরও আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ এনে পুলিশ সদস্যরা গালিগালাজ করেন এবং রুবেলের ভাই রনি ইসলাম (২৫), ভাবী স্বপ্না খাতুন (২৩) ও স্ত্রী ফজিলা খাতুনকে মারধর করেন।

এ ঘটনায় আহত রনি ইসলাম ও স্বপ্না খাতুনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মহির উদ্দিন হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করতে গেলে বাড়ির লোকজন তাকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। তাদের রাতেই হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬