‎শ্রমিককে মারধরের অভিযোগে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ PM
‎শ্রমিক মারধরের অভিযোগে হবিগঞ্জে বাস বন্ধ

‎শ্রমিক মারধরের অভিযোগে হবিগঞ্জে বাস বন্ধ © টিডিসি সম্পাদিত

‎‎সিলেটে এক শ্রমিককে মারধরের অভিযোগে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
‎
‎পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী তোলা নিয়ে হানিফ পরিবহন-এর একটি বাসের স্টাফদের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন-এর স্টাফদের কথা-কাটাকাটি হয়। ‎পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন।
‎
‎ঘটনার পর শ্রমিকেরা প্রতিবাদে হবিগঞ্জ থেকে সিলেট, শ্রীমঙ্গল, মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন। বাস চলাচল বন্ধ থাকায় সকালে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বিকেল পর্যন্ত বাস না পেয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকেন।
‎
‎এদিকে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক করতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে। ‎সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘সিলেটের মালিক সমিতি প্রায়ই টার্মিনালের প্রবেশমুখ বন্ধ করে এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage