কুয়েত মৈত্রী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

৩১ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান © সংগৃহীত ও সম্পাদিত

উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আকস্মিক পরিদর্শনে হাসপাতালটিতে যান তিনি। এ সময় হাসপাতালে নির্মাণাধীন তিনটি ইউনিটের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য সচিব নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় স্বাস্থ্য সচিব বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে  তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে।

একই সাথে হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন মো. সাইদুর রহমান। পরিদর্শনকালে রোগীদের জন্য দেওয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬