বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আইইউবিএটিতে কর্মশালা অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২৫, ০৬:২৫ PM
কর্মশালায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে

কর্মশালায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে © সংগৃহীত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজন করেছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহায়তার মনোভাব গড়ে তোলা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ও অধ্যাপক মাহমুদা খানম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের চ্যালেঞ্জ ও এর ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কজনিত মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একই দিনে বিকেলে অনুষ্ঠিত রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারস্পরিক সহায়তা ও ইতিবাচক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

 

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬