নতুন শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় আইইউবিএটি হবে প্রাণবন্ত ও সমৃদ্ধ ক্যাম্পাস: অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ

০৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ AM
ইনিশিয়েশন প্রোগ্রামে শিক্ষার্থী ও অতিথিরা

ইনিশিয়েশন প্রোগ্রামে শিক্ষার্থী ও অতিথিরা © সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এ উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে এক ইনিশিয়েশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তাদেরকে আইইউবিএটির শিক্ষা ব্যবস্থা, সেবা ও সুযোগ-সুবিধার সাথে পরিচিত করে তোলা, যাতে তাদের শিক্ষাজীবন আরও মসৃণ ও সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে ইনিশিয়েশন বক্তৃতা প্রদান করেন কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, যিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য দেন।

তিনি আইইউবিএটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। এখানে রয়েছে সবুজ ক্যাম্পাস, খেলার মাঠসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা। একজন শিক্ষার্থী যেমন একটি প্রাণবন্ত ও সমৃদ্ধ ক্যাম্পাস প্রত্যাশা করে, আইইউবিএটি ঠিক তেমনই একটি বিশ্ববিদ্যালয়।’

এছাড়া, কানাডা থেকে আগত ভিজিটিং ফ্যাকাল্টি টেলর ইউয়ার্থ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য দেন।

সভায় সভাপতির আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটি শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রস্তুত করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নতুন শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার মানসম্মত চাহিদা পূরণে আন্তরিকতা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে আহ্বান জানাই।’

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান। এ সময় বিভিন্ন কলেজের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সমন্বয়কারী, পরীক্ষার নিয়ন্ত্রকসহ প্রশাসনিক কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রদান করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের ইউনিট ও কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শিক্ষকবৃন্দকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস ঘুরে দেখে এবং শ্রেণিকক্ষ, ল্যাব, সেমিনার হল, ইনডোর গেমস রুমসহ বিভিন্ন শারীরিক সুবিধাসমূহ পরিদর্শন করে।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং শক্তিশালী একাডেমিক দিকনির্দেশনার মাধ্যমে আইইউবিএটি দক্ষ গ্র্যাজুয়েট এবং বিশ্বনাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

 

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9