আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মৃতিচারণ সভা

১৯ জুলাই ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
আইইউবিএটিতে স্মরণসভা

আইইউবিএটিতে স্মরণসভা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত সংগ্রামীদের স্মরণে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ওমর ফারুক; আইইউবিএটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জুননুরাইন ইসলাম সোহান; সদস্য সচিব মো. আকামিন; বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইসরাত জাহান নিহা; সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান; এন এইচ আশিক; আশিকুজ্জামান শিকদার; তানভীর আহমেদ অনিক (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আইইউবিএটি); দিপীত দাস এবং মুনতাসির আল মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার রক্ষার জন্য উদ্বুদ্ধ করবে।’ 

পে স্কেলে বাড়ছে চিকিৎসা, যাতায়াত, মোবাইল ভাতা— কোন গ্রেডে ক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9