২৮তম বিসিএস ফোরামের সভাপতি সাঈদ, সম্পাদক সামী, কোষাধ্যক্ষ ডা. নীলা

২৮ অক্টোবর ২০২৫, ০৮:০২ PM
আবু সাঈদ, মল্লিক আহসান উদ্দিন সামী ও ডা. যাকিয়া সুলতানা নীলা

আবু সাঈদ, মল্লিক আহসান উদ্দিন সামী ও ডা. যাকিয়া সুলতানা নীলা © টিডিসি সম্পাদিত

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে প্রশাসন ক্যাডারের আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে পুলিশ ক্যাডারের মল্লিক আহসান উদ্দিন সামী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য ক্যাডারের ডা. যাকিয়া সুলতানা নীলা।

এছাড়া সহ-সভাপতি পদে কৃষি ক্যাডারের মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের তৌফিক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে গণপূর্ত ক্যাডারের মো. রাজিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

২৮ তম বিসিএস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ২০২৫-২৬ সেশনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ক্যাডারের ডা. আসিফ রাশেদ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মো. আবিল আয়াম, ফরিদা ইয়াসমিন, মো. মনিরুল ইসলাম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬