আলোচিত সেই ছাত্রলীগ নেতা অনির্বাণকে পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত

২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৯ PM
অনির্বাণ সাহা

অনির্বাণ সাহা © সংগৃহীত

৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বান সাহা। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস সহকারী সচিব অনির্বান সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে অনির্বাণ

তথ্যমতে, অনির্বাণ সাহা ছিলেন ক্যাম্পাসের মূর্তিমান আতঙ্ক। সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত ১৫ জানুয়ারি যোগদান করেছেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর-১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর-২৩।

এর আগে, পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অনির্বাণ সাহার বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা তাদের এক স্মারকলিপিতে লেখেন, ‘অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ।

জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬
যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬