কিয়ার স্টারমারকে ট্রাম্প—ব্রিটিশ বিমানবাহী রণতরীর সাহায্য প্রয়োজন নেই

০৮ মার্চ ২০২৬, ০৫:১৫ AM
ট্রাম্প ও স্টারমার

ট্রাম্প ও স্টারমার © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য ব্রিটিশ বিমানবাহী রণতরীর কোনো সহায়তার প্রয়োজন নেই বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে খবর পাওয়া যাচ্ছে, তবে ইরানের বিপক্ষে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন্য সেগুলোর কোনো আবশ্যকতা নেই।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার, ঠিক আছে, আমাদের আর ওগুলোর প্রয়োজন নেই—তবে আমরা এটা মনে রাখব। আমরা ইতিমধ্যে (যুদ্ধে) জিতে যাওয়ার পর যারা যোগ দেয়, তাদের আমাদের প্রয়োজন নেই!’ 

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬