ইরানে কোনো সেনা প্রবেশ করেনি: ইরাকি সেনা কর্মকর্তা

০৮ মার্চ ২০২৬, ০৯:০২ AM
ইরান-ইরাক বর্ডার

ইরান-ইরাক বর্ডার © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরাকি কোনো বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করেনি বলে জানিয়েছেন ইরাকের ব্রিগেডিয়ার জেনারেল হায়দার আল-খারকি।

রবিবার (৮ মার্চ) কুর্দি গণমাধ্যম রুদাওকে দেওয়া এক সাক্ষাৎকারে হায়দার আল-খারকি এই তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকি নিরাপত্তা বাহিনী কিংবা কুর্দি পেশমার্গা বাহিনীর কোনো সদস্যই ইরানে প্রবেশ করেনি।

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ইরানের সীমান্তে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে ইরাকের কুর্দি অধ্যুষিত সুলাইমানিয়া অঞ্চলে ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বায়ত্তশাসিত কুর্দি আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরান–ইরাক সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় এ বক্তব্য এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তেহরানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে কুর্দি গোষ্ঠীগুলোকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কুর্দি গোষ্ঠীগুলোকে এই সংঘাতে যুক্ত করতে চায় না যুক্তরাষ্ট্র। তার ভাষায়, যুদ্ধটি ইতোমধ্যে যতটা জটিল হয়ে উঠেছে, সেটিকে আরও জটিল করতে তারা চায় না।

কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬