তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ PM
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল জেলা ছাত্রদল

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল জেলা ছাত্রদল © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। শনিবার   (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারেক রহমানের পতাকা তুলে দেন ছাত্রদলের নেতারা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি রশিদ সন্ধান সরকার বলেন, ‘আগামী দিনের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেবক তারেক রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬