তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM
মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

মুফতি গিয়াস উদ্দিন তাহেরি © সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও বাগবিতণ্ডা শুরু হলে তোপের মুখে পড়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তাহেরি। স্থানীয়দের মতে, তাহেরির গাড়ি বহর গ্রামে পৌঁছালে একদল লোক মোমবাতি মার্কার স্লোগান দিতে বাধা দেয় এবং প্রচারণা বন্ধ করতে বলে, যা পরবর্তীতে হট্টগোলে রূপ নেয়।

ঘটনাস্থল ত্যাগ করার সময় ক্ষোভ প্রকাশ করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, 'নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক।' এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'এলাকার একটা সম্মান আছে এ সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।'

তবে এই অভিযোগের বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানিয়েছেন যে, বিষয়টি তার জানা নেই। তিনি মন্তব্য করেন, 'এমন কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। তবে কারও সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।' 

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, 'এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগতও করেননি।'

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬