নাটক সাজিয়ে নিজ পারিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি ছেলের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
আশরাফুল

আশরাফুল © সংগৃহীত

নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে আশরাফুল নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)  দুপুর আনুমানিক ১টার দিকে পুলিশের উপস্থিতিতে এ চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল নিজেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ছাড়াতে তার পারিবারকে ১০ লাখ টাকা দিতে হবে মুক্তিপণ।

এমন বিভ্রান্তিকর তথ্য পরিবারের সদস্যদের জানান তিনি। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি  অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে অপহরণের আশঙ্কা ও মুক্তিপণের বিষয় উল্লেখ থাকায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয়।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, আশরাফুল প্রকৃতপক্ষে অপহৃত নন; বরং তিনি আত্মগোপনে রয়েছেন। পরে আজ দুপুরে মদন নতুন বাসস্ট্যান্ড এলাকার রায়হান নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন এবং বাস্তবে কোথাও অপহরণ  হননি। তার বাড়ি কুষ্টিয়া জেলার পৌরসদরের দারগাপাড়ার সুখতা বিশ্বাসের ছেলে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মদন থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু দে জানান, আমরা অভিযোগের ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে আসা দ…
  • ২০ মে ২০২৬
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে ৫ নম্বরে বাংলাদেশ
  • ২০ মে ২০২৬
চট্টগ্রাম বন্দরে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, প্রাণ …
  • ২০ মে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রবেশপত্রে ২০…
  • ২০ মে ২০২৬
কুয়েটে এএএসডিসির উদ্যোগে ‘রিসার্চ পেপার লেখার সহজ কৌশল’ শীর…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081