মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

২৮ নভেম্বর ২০২৫, ০৯:২১ AM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামে ফারজানা (১৬) নামে এক কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যা করেন তিনি।

পরিবারের লোকজন জানান, পড়াশোনার চাপ দেয়ায় রাগে-অভিমানে ফারজানা এই আত্মহত্যার মতো ভুল পথ বেছে নেয়। ফারজানার চাচী রুনা আক্তার আর জানান, আমরা ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় 'দম' ছিলো মনে হয় । কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

জানা গেছে, নিহত ফারজানা আত্মহত্যার আগে তার খাতায় অভিমানের কয়েকটি লাইন লিখে গেছে (যদিও কোথাও তার নাম উল্লেখ নেই) ! । সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল । তার বাবা আমিনুল ইসলাম ওরফে আলীমোল্লা একজন মালয়েশিয়া প্রবাসী ।

এ বিষয়ে কেন্দুয়া থানার  অফিসার ইনচার্জ মিজানুর রহমান  জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬