বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী

৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ AM
লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী

লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাবরের স্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

একই দিনে বিকাল সাড়ে তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় সাংবাদিকরা তার স্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক বলেন, শুনেছি বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ওই আসনে বাবরকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পরিবর্তন করা হবে কিনা বা জোটকে ছেড়ে দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সেন্ট্রাল থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬