স্ত্রী-কন্যা ও সফরসঙ্গীদের নিয়ে লন্ডন ছাড়ছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার উদ্দেশ্যে তার এই যাত্রা।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসা থেকে বের হন। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র জানায়, তারেক রহমানের পক্ষে এই ফ্লাইটে মোট ছয়টি টিকিট কাটা হয়েছে। বিজনেস ক্লাসে তার সঙ্গে আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা নামে আরও একজন।

এই ছয়টি টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। এ ছাড়া একই ফ্লাইটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী নিজ উদ্যোগে টিকিট কেটে দেশে ফিরছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬