জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ PM
সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না

সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না © সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী শারমিন তামান্না চারটি হত্যা মামলায় জামিন পেলেও আপাতত কারামুক্ত হচ্ছেন না। তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় তারা কারাগারেই থাকবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট থেকে দেওয়া জামিন আদেশগুলো সম্প্রতি চট্টগ্রামের আদালতে পৌঁছেছে, ফলে বিষয়টি প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে হাইকোর্ট থেকে চারটি হত্যা মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী জামিন পান। তবে ওই জামিন আদেশ গত সপ্তাহের শেষ দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছায়। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাজ্জাদ বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন। অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না।

গত মাসে তাদের চট্টগ্রাম কারাগার থেকে নিরাপত্তাজনিত কারণে রাজশাহী ও ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। অন্যদিকে, তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা বিচারাধীন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তার স্ত্রী শারমিন তামান্না বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দেন। পরে পুলিশ তাকে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর সাজ্জাদ ও শারমিন তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিনে হাইকোর্টের একই বেঞ্চ ২০২৪ সালের ১৮ আগস্ট পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এই দম্পতিসহ তিনজনকে জামিন দেন।

এর এক সপ্তাহ পর, ২২ সেপ্টেম্বর, একই বেঞ্চ ২০২৪ সালের ২৮ আগস্ট পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক এবং চান্দগাঁও থানার আফতাব উদ্দিন হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন।

আদালত সূত্র আরও জানায়, আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলা ছাড়া বাকি তিনটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহতদের ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়।চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

কম বয়সে শিক্ষা ও খেলাধুলাই গড়ে তোলে আত্মবিশ্বাস: মেটলাইফের …
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের
  • ০৮ জুলাই ২০২৬
দুই ফুট পানির নিচে কক্সবাজার রুটের ট্রেন, টিকিটের টাকা ফেরত…
  • ০৮ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে
  • ০৮ জুলাই ২০২৬
নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান থেকে বিশ্বকাপ শেষ…
  • ০৮ জুলাই ২০২৬
জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন, সদস্য সচিব মামুন
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence