জনতার হাতে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ AM
 আটক ভুয়া ডিবি পুলিশ

আটক ভুয়া ডিবি পুলিশ © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া মোড়ে ডিবি পুলিশের পরিচয়ে বাজার এলাকায় ঘোরাঘুরি ও কথাবার্তায় সন্দেহজনক আচরণ করায় তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জনতা। এ সময় তাদের আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে তাদের আটক করা হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ডিবি পুলিশের তিনটি আইডি কার্ড, ২ টি হ্যান্ডকাপ, ১ টি ওয়াকিটকি জব্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে হঠাৎ অপরিচিত ব্যক্তিদের  আচরণ সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। তবে কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখা দিলে স্থানীয়রা তাদের আটকে রেখে ফুলবাড়ীয়া থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসে তিনজনকে আটক করে।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফও আইডি কার্ড  উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সতেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাত হোসেন (২৫), একই উপজেলার ধরিলা মধ্যপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২২) ও একই উপজেলার ছলিমপুর পশ্চিমপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সানোয়ার হোসেন। 

ফুলবাড়ীয়া অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,  বাকী আসামীদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬