অভিযোগ শফিকুল ইসলাম মাসুদের

‘আমিরের পটুয়াখালী সফর বানচালে জামায়াত অফিসে পুলিশের ভুয়া তল্লাশি’

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
পুলিশের অভিযান এবং ইনসাইডে শফিকুল ইসলাম মাসুদ

পুলিশের অভিযান এবং ইনসাইডে শফিকুল ইসলাম মাসুদ © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পটুয়াখালী সফর ঠেকাতে একটি পক্ষ পরিকল্পিত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ষড়যন্ত্রে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা রয়েছে বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার বেলা ১১টায় বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ড. মাসুদ বলেন, জামায়াত আমিরের আসন্ন সফর ও জনসভা উপলক্ষে যখন দলীয় নেতাকর্মীরা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে গভীর রাতে ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে পুলিশ জামায়াত কার্যালয়ে একটি ভুয়া অভিযান চালায়।

আরও পড়ুন: আমরা কোনো পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না: জামায়াত আমির

তিনি অভিযোগ করেন, অভিযানে কোনো অবৈধ বা সন্দেহজনক কিছু না পাওয়া সত্ত্বেও এ ধরনের তল্লাশি চালানো হয়েছে। এটি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কিছু না পাওয়ার পরও কেন এ অভিযান চালানো হলো—সে প্রশ্ন তুলে তিনি একে হয়রানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও শঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান ওসি বহাল থাকলে ভোটাররা ভয়হীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তার দাবি, সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহার না করা হলে বাউফল উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার বিকেলে বাউফলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে প্রাপ্ত ফোনকলের তথ্যের ভিত্তিতে আইনানুগভাবে তল্লাশি চালানো হয়। তবে অভিযানে কোনো অবৈধ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬