বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ PM
বায়জিদের আত্মহত্যার পর আহাজারি করছেন পরিবারের সদস্যরা

বায়জিদের আত্মহত্যার পর আহাজারি করছেন পরিবারের সদস্যরা © টিডিসি ফটো

প্রেমের সম্পর্কের পর এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাহিদা আক্তার ও ওমর ফারুক বায়জিদ। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় চলছিল কলহ। এরই মাঝে গতকাল নিখোঁজ হন স্ত্রী, পরে আজ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বসতঘর থেকে বায়জিদের  মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত যুবক পেশায় একজন রাজমিস্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে ইটবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে বায়জিদের বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরু থেকেই নানা বিষয়ে কলহ চলছিল। এরমধ্যেই শুক্রবার (৩০ জানুয়ারি) হঠাৎ করেই স্ত্রী নাহিদা আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বামী বায়জিদ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পরে আজ দুপুরে বায়জিদ তার মায়ের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন : সমাবেশ থেকে ফেরার পথে চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, স্ত্রীর পরকীয়া সম্পর্ক এবং অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বায়জিদ। অভিমান ও হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা তাদের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950