সমাবেশ থেকে ফেরার পথে চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা

৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১০ PM
হামলায় আহত দুইজন।

হামলায় আহত দুইজন। © টিডিসি সম্পাদিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলের নির্বাচনী সমঝোতায় থাকা দলগুলোর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে ৮/১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।  আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলা বিএনপি নেতাকর্মীরা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় জামায়াত।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমাবেশ শেষে যখন নেতাকর্মীরা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তখন, জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রাম উপজেল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, বিএনপি কর্মী গাজী ইয়াসিন এবং মোবারক চৌধুরীর নেতৃত্বে হামলা করা হয়। এতে জামায়াত ও শিবিরের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে চারজন স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৯৯৯-্ খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখানে অবস্থান করছেন। পুলিশের পাশাপাশি  সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9