গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাকিব

১৫ মার্চ ২০২৬, ১১:৫১ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ PM
রাকিব হাসান

রাকিব হাসান © সংগৃহীত

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পেইজ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান। আজ রবিবার (১৫ মার্চ) রাতে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি থেকে এক পোস্টে এমন আহ্বান জানানো হয়েছে। চাঁদা নিয়ে ভিডিও বানানোর জন্য তিনি ‘চান্দা ভাই’ নামেও পরিচিত।

পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দিবেন না। যারা এ ফেইক নিউজ শোনার সাথে সাথে চিন্তিত হয়ে আমাদের সবাইকে ফোন অথবা মেসেজ দিচ্ছেন তাদের সবাইকে বলছি আপনারা দুশ্চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ আপনাদের ভালবাসার মানুষ সুস্থ আছেন। সবাইকে একই সাথে উত্তর দিতে না পারায় আমরা দু:খিত।

এর আগে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. রাকিব (২৭) নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব নামে ছড়ানো হয়। 

পরে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেইক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

এছাড়াও এ ঘটনার পর তিনি লাইভেও এসেছেন। লাইভে রাকিব বলেন, এটা আসলে একটি ভুল নিউজ। আমরা নিজেরাও জানি না কীভাবে এই খবরটি ছড়িয়ে পড়েছে। 

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমাকে ফোন করেছেন, কিন্তু বিষয়টি জানার পর তৎক্ষণিকভাবে সবার ফোনে সাড়া দিতে পারিনি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে ভালো রেখেছেন। আমি সুস্থ আছি।

নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কা…
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ১৮ আগস্ট ২০২৬
১৮তম সুপারিশ বঞ্চিতদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
  • ১৮ আগস্ট ২০২৬
‘ব্যক্তিগত আক্রমণ করলে কি তাকে চুমু দিব!’, ‘তদরিব করে টকশোত…
  • ১৮ আগস্ট ২০২৬
রেলের ভুল সিদ্ধান্তে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের দিনে ৩ বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিটের ন…
  • ১৮ আগস্ট ২০২৬