সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহতের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ PM
 ক্ষতিপূরণের চেক প্রদান

ক্ষতিপূরণের চেক প্রদান © টিডিসি ফটো

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মণ্ডলের পরিবারের কাছে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিহত জেলে সুব্রতের মা বামনী মণ্ডলের হাতে চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরোজিত চৌধুরী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (ডিএফও) কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবনে বৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করায় কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল নিহত হন। সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনে কাঁকড়া শিকার শেষে জেলে সুব্রত মণ্ডল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে একটি কুমির টেনে নিয়ে যায়। পরের দিন রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে স্থানীয় গ্রামবাসী তার মরদেহ উদ্ধার করে। নিহত জেলে সুব্রত মণ্ডল (৩২) খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬