নিষেধাজ্ঞা কাটিয়ে সুন্দরবনে ফের কাঁকড়া আহরণ শুরু

০১ মার্চ ২০২৬, ০২:২২ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০২:২৪ PM
কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যাচ্ছেন জেলেরা

কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যাচ্ছেন জেলেরা © টিডিসি ফটো

দীর্ঘ ৬০ দিনের ‘অপেক্ষা’ শেষে আজ যেন বাঁধ ভেঙেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জেলেদের। কাঁকড়া ধরার ওপর থেকে ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই রবিবার (১ মার্চ) সকাল ১১টার মধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ দিয়ে বনে প্রবেশ করেছেন ৭০৫ জন জেলে । ২৩৫টি নৌকায় করে দলে দলে জেলেদের এই বনযাত্রা উপকূলীয় জনপদে উৎসবের আমেজ তৈরি করেছে।

বন বিভাগ জানিয়েছে, কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন করতে গত ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের সব নদ-নদীতে কাঁকড়া ধরা নিষিদ্ধ ছিল। আজ রোববার সকাল থেকেই জেলেরা বন অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন অনুমতিপত্রের জন্য। বন বিভাগের সূত্র মতে, সাতক্ষীরার মোট ২ হাজার ৯০০টি নিবন্ধিত নৌকার মধ্যে ১ হাজার ৬০০টি নৌকা শুধু কাঁকড়া ধরার কাজে নিয়োজিত। প্রতিটি নৌকায় ৩ জন করে মোট ৪ হাজার ৮০০ জেলের জীবন-জীবিকা এই কাঁকড়া শিল্পের ওপর নির্ভরশীল।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, ‘নিষেধাজ্ঞা চলাকালীন প্রজনন সুরক্ষা দিতে বন বিভাগ কঠোর অবস্থানে ছিল। এই দুই মাসে অবৈধ শিকারিদের বিরুদ্ধে ২৫টি মামলাও দায়ের করা হয়েছে। তবে আজ থেকে বৈধভাবে কাঁকড়া আহরণ উন্মুক্ত হওয়ায় জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে।’

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬