সাতক্ষীরায় সুন্দরবনে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ, ২২ জেলে আটক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ PM
জব্দ করা শাপলা পাতা মাছ

জব্দ করা শাপলা পাতা মাছ © টিডিসি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২২ জন জেলেকে আটক করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা জেলেরা হলেন পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মো. কালু (৪৮), করহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম, মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মো. রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল, পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খানসহ (২০) ২২ জন।

অভিযান পরিচালনাকারী সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণকালে তাদের আটক করা হয়। দুটি ট্রলার থেকে দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলার ও সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং আটক ২২ জনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী জব্দ করা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হবে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ আহরণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে আটক জেলেরা দাবি করেছেন, কুয়াশার কারণে পথ ভুলে তারা মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে এলে বন বিভাগের টহল দল তাদের আটক করে।

উল্লেখ্য, সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। আইন অমান্য করে বনসম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬