সুন্দরবনের দস্যু দমনে অচিরেই বিশেষ অভিযান: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
সুন্দরবনের দস্যু দমনে অচিরেই বিশেষ অভিযান: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবনের দস্যু দমনে অচিরেই বিশেষ অভিযান: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম © টিডিসি ফটো

সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমনে অচিরেই বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে সক্রিয় দস্যু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দস্যুদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং চিহ্নিতদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত বাহিনীর অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার ও দমন করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে কোনো ধরনের দস্যুতা বরদাশত করা হবে না। এ বিশ্ব ঐতিহ্যবাহী বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের অপহরণ কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাসরত জেলে, মৌয়াল ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগের টহল জোরদার করা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হবে।

এছাড়া নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দায়ভার নেবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল এবং তারেক রহমান শুধু বিএনপির নন, সারা দেশের গণমানুষের প্রধানমন্ত্রী। কোনো চাঁদাবাজি, হানাহানি বা অপকর্মের দায় বিএনপি বা তারেক রহমান নেবেন না। কেউ অপরাধে জড়িত থাকলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা শাহেদ আলী রবি এবং স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9