বাগেরহাটে আস্ত ছাগল গিলে খেল অজগর 

১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ PM
অজগর সাপটিকে ঘিরে রাখে উৎসুক জনতা

অজগর সাপটিকে ঘিরে রাখে উৎসুক জনতা © সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে এসে আস্ত একটি ছাগল গিলে খেয়েছে অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে সোহরাব ফরাজীর ছাগল গিলে খায় অজগরটি। 

জানা গেছে, ছাগল খাওয়ার পর অজগরটি আর নড়াচড়া করতে পারেনি। এ সময় উৎসুক জনতা অজগরটিকে ঘিরে ফেলে। পরে বন বিভাগের লোকজন এসে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করে। 

ছাগলের মালিক সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগর তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। ছাগল হারানোয় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বন বিভাগের মাধ্যমে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬