রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM
ঘাটে বাঁধা ফেরি (ইনসেটে রোগীর স্বজন ও ফেরির কর্মচারীর বাগবিতণ্ডা)

ঘাটে বাঁধা ফেরি (ইনসেটে রোগীর স্বজন ও ফেরির কর্মচারীর বাগবিতণ্ডা) © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে জরুরি রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে ঘাটে অপেক্ষমাণ রেখে ভিআইপি পারের জন্য ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিপরীত পারে ভিআইপি অবস্থান করায় কোনো যানবাহন ছাড়াই ফেরিটি ছেড়ে যায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাটের বাউফল প্রান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ফেরির কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিও ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক জরুরি রোগীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেল সাড়ে ৫টায় অপারেশনের সময় নির্ধারিত ছিল। তবে ফেরি ছেড়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটিকে ঘাটে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। যদিও রোগীর নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950