নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন

আগুন

আগুন © টিডিসি ফটো

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খেলার ছলে নিজেদের দেওয়া আগুনে পুড়ে জাহেদা আক্তার (১৪) এবং আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু লক্ষ্মীপুর জেলার মো. হাসান-হালিমা আক্তার দম্পতির সন্তান। হাসান-হালিমা দম্পতি লটমনি এলাকার জেএমবি ব্রিকস নামক একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা যায়, হাসান-হালিমা দম্পতি সন্তানদের নিয়ে ইটভাটার শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে বসবাস করতেন। ওই বসতঘরটি ছাদ এবং বেড়া পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। মা-বাবা কাজে যাওয়ার পর নিহত শিশু জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ডুকে যায়। এর পরপরই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে তারা আর কক্ষ থেকে বের হতে না পেরে সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে।

সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখান থেকে দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। পরে তাদের মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, উদ্ধারকৃত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: আগুন
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬